শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. আবুল হাসেম তপাদার বলেছেন, সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। বিশ্বের প্রথম তিন জন সফল রাস্ট্র নায়কদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য তিনি দিনরাত পরিশ্রম করছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) শরীয়তপুর-১ সদর উপজেলার ডোমসার বাজারে ফেরদৌস মাদবর এর আয়োজনে ৪-৫ নং নির্বাচনী কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে আমেরিকা নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা বলেছে শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠ নির্বাচন হতে পারেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের অধীনে নির্বাচন হবে আর তা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।
উপজেলা চেয়ারম্যান বলেন, ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি হগে হবে। আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যাকে খুশি তাকে ভোট দিবেন।
আরও বলেন, আপনারা দেখেছেন বিএনপি একটি সন্ত্রাসী দল। আজকে বিএনপির নেতৃবৃন্দ জনসংযোগ করছেন, লিফলেট বিতরণ করছে ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। আমরাও বলতে চাই আপনারা সকলে মা বোনদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন। আর যদি আজ শরীয়তপুরে জামাত বিএনপির নেতৃত্বে ভোট না দেওয়ার পক্ষে অবস্থান নেয় তাহলে ইকবাল হোসেন অপুর নেতৃত্বে আপনাদের সাথে নিয়ে আমরা তাদের প্রতিহত করবো।
আবদুর রব মাদবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ডোমসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাস্টার মজিবুর রহমান খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আমিন কোতোয়াল, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তাফা মাদবর।



মন্তব্য করুন