দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী শরীয়তপুর-১ আসনের সাংসদ সদস্য ও নৌকার মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপু – কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে প্রচার প্রচারনায় মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসায়বর ও রাম কৃষ্ণ পুর আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিন যতই ঘনিয়ে আসছে তারা ডুবি সায়বর ও রাম কৃষ্ণ পুর বাজার ঘাট, প্রতিটি গ্রাম ও প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শেখ হাসিনা সরকারে বিভিন্ন উন্নায়নের বর্ণনা ও অসমাপ্ত কাজগুলো বাস্তবে রুপ নিতে ইকবাল হোসেন অপু এমপি কে নৌকা মার্কায় ভোট দিতে উদ্বুদ্ধ সহ লিফলেট বিতরণ, পথ সভা,উঠান বৈঠক করেছেন ডুবিসায়বর ও রামকৃষ্ণ পুর আওয়ামীলীগ।

মিছিল ও জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মাস্টার কাজী দেলোয়ার হোসেন, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাদশা ফকি, বড়কান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস মাদবর, ইউপি ম্যাম্বার বাদশা কাজী,আওয়ামী লীগ নেতা ফজলুল হক টেপা, সাবেক মেম্বার জিয়াউর রহমান, জাজিরা উপজেলার সাধারণ সম্পাদক হৃদয় মাদবর- সহ বিভিন্ন দলীয় নেতাকর্মীরা।