শরীয়তপুর -৩ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় যথারীতি ভোটগ্রহণ শুরু হয়।

শরীয়তপুর -৩ আসনের একটি ভোটকেন্দ্র সরকারি আব্দুর রাজ্জাক কলেজ।
শরীয়তপুর-৩ আসনের নৌকা মাকার প্রার্থী নাহিম রাজ্জাক লাইনে দাড়িয়ে বুথে প্রবেশ করছেন এবং ভোট দিয়েছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার আসতে শুরু করেছেন এবং লাইন বাড়ছে।

এ কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে। এখানকার নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে ভালো।

ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীর কর্মী সমর্থকরা অবস্থান নিয়েছেন। পুলিশ আনসারসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।

আসনটির প্রভাবশালী প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের আলহাজ্ব নাহিম রাজ্জাক । তিনি আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীর কর্মী সমর্থকরা অবস্থান নিয়েছেন। পুলিশ আনসারসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।