শরীয়তপুরের নড়িয়া উপজেলার নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অফিসের নির্ধারিত সময়ে অফিসে না আসা। বেলা ১১ টার পরে অফিসের দরজা খোলা। সেবা প্রত্যাশীদের নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে।
রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টা ৪৫ মিনিট এ এক বয়স্ক লোকের অভিযোগ পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান ছুটে আসে নড়িয়া নির্বাচন অফিসে।
সেবা নিতে আসা ভুক্তভোগীদের অভিযোগ, দিনের পর দিন ঘুরলেও কাজ না করে দিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে অহেতুক হয়রানি করা হচ্ছে। নির্বাচনের আগের বেশ কয়েকদিন শুধু এসে ঘুড়েই গেছি কাজ হতোনা।
জানা যায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা অফিসে নানাবিধ সমস্যা। বেশি সমস্যা নতুন জাতীয় পরিচয় পত্রের জন্য ঘুরতে হয় কয়েকদিন। জাতীয় পরিচয়পত্রের এসব গুরুত্বপূর্ণ কাজ করতে দেরি হওয়ায় অনেকেই পাসপোর্ট ও চাকরিসহ বিভিন্ন জরুরি কাজ করতে গিয়ে বিপাকে পড়েছেন অনেকইে। এছাড়া অফিসের কর্মচারীর কারণে ভোটার আইডি কার্ডে দেখা দেয় বড় ধরনের ভুল যা সংশোধনে ভোগান্তি পোহাতে হচ্ছে।
জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা হবি আলম শেখ বলেন, একাধিকবার এ কার্যালয়ে আসতে হচ্ছে যে কোনো কাজের জন্য। এ জটিলতার সুযোগ নিয়ে এখানে সৃষ্টি হয়েছে দালালচক্র। যারা টাকা দিচ্ছে, তাদের সমস্যার সমাধান হচ্ছে। যারা দালাল ধরছে না,তাদের সমস্যার সমাধান হচ্ছে না।
উপজেলার নলতার বাসিন্দা খান শরীফ বলেন, নাম পরিবর্তন নিয়ে সমস্যা হইছে। ১০ টার আগে আসছি অফিসার আসেনাই ১২ টা পর্যন্ত। পরে জেলা অফিসার আমাদের ফোন পেয়ে ১২ টা ৩০ মিনিট এর মধ্যে চলে আসে এবং আমাদের অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহনের আসা দেন।
ডিঙ্গা মানিক থেকে আসা সহিদ জামাল চৌধুরী আবেগ আপ্লুত হয়ে জান এবং বলেন, স্যার ( জেলা নির্বাচন অফিসার) একজন অত্যন্ত ভালো মনের মানুষ। আমার একটা কাজের জন্য ৫ দিন এসেছি এর মধ্যে দুইদিন উপজেলা নির্বাচন অভিসার কে পাইনি। আজও সকালে আসছি এখন চলে যেতাম এর মধ্যেই শুনলাম জেলা নির্বাচন অফিসার এসেছে এবং আমাদের সকলের অভিযোগ শুনে আমাদের কাজ গুলো করে দিছে।
নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়ন আরিফ মিয়া বলেন। আমি ঢাকাতে চাকরি করি এসেছি নতুন ভোটারের জন্য। এসে দেখি অফিসার নাই। পরে জেলা অফিসার কে কল দিয়ে আনার পর সে সকল কাজ করে দিছে আমাদের। সে খুব ভালো মানুষ আল্লাহ তায়ালা তাকে হায়াত বারায় দেক।
জানতে চাইলে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমার জানা মতে তিনি অসুস্থতা জনিত কারনে ছুটিতে ছিলেন। তবে কোনো অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমাকে এক সেবা প্রার্থী নড়িয়া থেকে ১০টা ৪৫ মিনিট এ ফোন দিয়েছিলেন। উনি একটা সমস্যার সেবা নিতে আসছিলেন। ওনার কথা শুনলাম। আমি বললাম অফিসের কাউকে আমার ফোনটা ধটিয়ে দেন। যাকে ফোনটা দেয়া হয় তিনি হলেন এখানকার পরিচ্ছন্ন কর্মী। তার সাথে কথা বলতে বলতে ১১ টা বেজে যায়। তাকে যখন জিগ্যেস করা হয় অফিসে আর কেউ আসছে কিনা।
তিনি বলেন, ১১ টা বাজে অফিসে কোনো কর্মকর্তা কর্মচারী আসেন নি। আমাকে আরেকজন ফোন করে সে বলে, নড়িয়া নির্বাচন অফিসে অনেক সেবা প্রার্থীরা আছে কিন্তু কোনো সেবা মিলছেনা।
তখন আমি আমার কার্যালয় থেকে এখানে আসি। পরবর্তী সময়ে সবার সাথে কথা বলি এবং সেবা দেয়ার চেষ্টা করি।
তিনি আরো বলেন, আমাদের যে এই সেবার ঘাটতি এবং সরকারি সেবা দেবার ক্ষেত্রে তারা যেই শৈথল্যতা দেখিয়েছেন আইনানুগ ভাবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।



মন্তব্য করুন