শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা পরিদর্শন করলেন শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজামউদ্দীন আহাম্মেদ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে গোসাইরহাট পৌরসভার সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি। এর আগে জেলা প্রশাসক মুহাম্মদ নিজামউদ্দীন আহাম্মেদ কে গোসাইরহাট পৌরসভার মেয়র আব্দুল আউয়াল সরদার ও পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম মোল্লাসহ সকল কাউন্সিলরগন তাকে ফুলের শুভেচ্ছা জানান। এরপরে তিনি গোসাইরহাট পৌরসভার নতুন ভবন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা জান্নাত তাহেরা, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইকবাল কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন, গোসাইরহাট পৌরসভার কাউন্সিলর, ১ নং ওয়ার্ডের হুমায়ুন শিকদার, ২ নং ওয়ার্ডের শেখ মফিজুর রহমান, ৩ নং ওয়ার্ডের আলী আকবর সরদার, ৪ নং ওয়ার্ডের মো. ডালিম সরদার, ৫ নং ওয়ার্ডের মো. অহিদুল ইসলাম চৌকিদার, ৬ নং ওয়ার্ডের অনির্বান ঘোষ, ৭ নং ওয়ার্ডের নুরুল আমিন রাড়ি, ৮ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ডের বিপ্লব ঢালী, (সংরক্ষিত নারী কাউন্সিলর) ১ ২ ৩ নং ওয়ার্ডের মোসা. মায়া বেগম, ৪ ৫ ৬ নং ওয়ার্ডের তাহমিনা বেগম, ৭ ৮ ৯ নং ওয়ার্ডের মোসা. শেফালী বেগম প্রমূখ।

মন্তব্য করুন