আগামী ২৮ মে ২০২৫ ঢাকা তারুন্যের মহাসমাবেশ সফল কারার লক্ষে শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভার যুবদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে ২০২৫) সন্ধ্যায় জেলা শহরের দুবাই প্লাজা সংলগ্ন যুবদলের কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন মাঝী। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, শরীয়তপুর পৌরসভার সভাপতি কামাল হোসেন ঢালী, সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল খান। সম্মানিত অতিথি ছিলেন, সাবেক ছাত্রনেতা লিয়াকত হোসেন খান, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাবেক সভাপতি কেএম রফিকুল ইসলাম পিন্টু, যুবদল নেতা বাচ্চু চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভা যুবদলের সহ সভাপতি হান্নান খান, যুবদল নেতা সিরাজুল ইসলাম আকাশ, মীর হোসেন, সোহাগ শরীফ, মিন্টু চৌধুরী, আয়নাল, মনির হোসেন ঢালী, সোহেল সরদার, মনির পেদা, আফজাল তালুকদার, পলিন খান, আলী আহমেদ মাদবর, আলী আশরাফ পাহাড়, কামাল খান, সুমন পাহাড়, রুহুল আমিন পাহাড়, বিল্লাল চৌধুরী, কেএম বাবু, আকবর হাওলাদার, পিন্টু সরদার, তোফাজ্জল হোসেন সহ বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী।