গত ৪ থেকে ৬ অক্টোবর শরীয়তপুর জেলা ও ভেদরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত “চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮” এ জেড. এইচ. সিকদার ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি অংশগ্রহণ করে। মেলায় বিশ্ববিদ্যালয় স্টলে শিক্ষার্থী কর্তৃক তৈরিকৃত বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শিত হয়। শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ভেদরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত মেলায় বিশ্ববিদ্যালয়ের প্রজেক্টগুলো পরিদর্শন করেন এবং প্রজেক্টগুলোকে পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়ন করার ইচ্ছা প্রকাশ করেন।
ভেরদগঞ্জ-এ অনুষ্ঠিত মেলায় অত্র বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস এই উন্নয়ন মেলা আয়োজনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং জ্ঞান বিজ্ঞান চার্চায় অবদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার অভিপ্রায় ব্যক্ত করেন।