গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা উপলক্ষ্যে দায়িত্বরত পুলিশের গাড়িতে হামলার পর আগুন দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ।

বুধবার সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীএনসিপির পদযাত্রা গোপালগঞ্জে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
এতে গোপীনাথ পুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ বিশ্বাস ও গাড়ি চালক কাউসার আহত হয়েছেন। আরেকজনের পরিচয় জানা যায়নি।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুনগোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন
জানা গেছে, এদিন সকালে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির একটি টহলরত গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। এ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব পুলিশ এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে সটকে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এদিকে বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।