গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি আরও ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ চলাকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চেয়ার ভাঙচুর করে। পরবর্তীতে নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়।

এছাড়া কংশুর এলাকায় ইউএনও’র গাড়িবহর ও দুর্গাপুরে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিকেল পর্যন্ত গোপালগঞ্জ সদরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি চলছে।