চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে আহত হওয়ার ঘটনায় আরও একটি মামলা দায়ের হয়েছে চট্টগ্রাম আদালতে।

সোমবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র একেএম নুরুল্লাহ (২৩)।
মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ, ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ১৮২ জনকে আসামীকে আসামী করা হয়েছে।
আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে তাদের আইনজীবী অ্যাডভোকেট তাসমিন আক্তার নিসাত জানান, গত বছর চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে আহত হন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একেএম নুরুল্লাহ। সুস্থ হওয়ার পর তিনি আজ আদালতে উপস্থিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৮২ জনের বিরুদ্ধে আদারতে মামলার আবেদন করা করেন। আদালত অভিযোগ আমলে নিয়েই পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, তৎকালিন নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলাম, সাইফ পাওয়ার টেকের এমডি তরফদার রুহুল আমিন, আইনজীবী রানা দাশগুপ্ত, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ, শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক এমপি মুজিবুর রহমান ও শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট নগরের নিউমার্কেট–সংলগ্ন রেলওয়ে জামে মসজিদের সামনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেন বাদী আসামিদের নির্দেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান। সেদিন বাদী গুলিবিদ্ধ হন।
বাদীর দুই পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। বাদী চিকিৎসাধীন থাকায় ও জড়িত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করতে সময় লাগে, যার কারণে মামলা করতে দেরি হয়।