গতকাল রবিবার গোসাইরহাট উপজেলা সমবায় অধিদপ্তররের উদ্যোগে ৪৭ তম সমবায় দিবস অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য বিষয় “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি”।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মোহম্মদ হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ খায়রুল ইসলাম, প্রমুখ।

মন্তব্য করুন