বাংলার রূপ
আসলাম খাঁ

সবুজ মাঠে দোলে ধান,
হাওয়া বাজায় সুরের গান।
নদীর জলে নৌকা ভাসে,
মাটির গন্ধ প্রাণে আসে।

নীল আকাশে সাদা মেঘ,
চলে যায় দূরে নীরব পথ।
গ্রামের পথে ছায়া ঘন,
বকুলফুলে মিষ্টি ঘ্রাণ।

পাখির ডাকে ভোরের রং,
মন ভরে ওঠে জীবনের ঢং।
সূর্য হাসে দিগন্ত জুড়ে,
আলো খেলে নদীর তীরে।

তালগাছ দোলে দুলে সুখে,
ধানের ক্ষেতে রোদ ঝুলে,
বৃষ্টির ছোঁয়ায় সজল প্রাণ,
বাংলা আমার সোনার ধান।

লেখক: আসলাম খা, সদস্য- রুদ্রবার্তা বন্ধুসংঘ। শরীয়তপুর সরকারি কলেজ শাখা।