শরীয়তপুরে প্রধান ডাকঘর ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ৫ জানুয়ারী শনিবার বেলা সাড়ে ১১ টায় পালং মধ্যবাজার এ ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করা হয়।
ডাক অধিদপ্তর ঢাকা বিভাগের মহা পরিচালক সুশান্ত কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, খুলনা দক্ষিণাঞ্চলের পোষ্টমাষ্টার জেনারেল বাহিজা আক্তার।
এ সময় জেলায় কর্মরত ডাক বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন