উপমন্ত্রী হয়ে প্রথমবারের মত আজ রোববার নিজ নির্বাচনী এলাকা নড়িয়া-সখিপুরে আসছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী এনামূল হক শামীম। সরকারি সফরে উপমন্ত্রী (আজ) রোববার বেলা ১২ টায় নড়িয়া উপজেলায় এসে পৌছবেন। প্রথমেই তিনি উপজেলার নদীভাঙ্গন এলাকায় নির্মিত বেড়ীবাঁধের কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। এরপরে তিনি নড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কর্মকর্তাদের সাথে বেড়িবাধ নির্মান ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এরপরে তিনি দুপুরে নড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।
বিকেলে সুরেশ্বর ঘাট হয়ে নদী পথে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার।