একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও মাননীয় প্রধানমন্ত্রী মাদার অব হিউমিনিটি শেখ হাসিনা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায়
মঙ্গলবার সন্ধায় ইতালী আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মোঃ ইদ্রিস ফরাজীর নেতৃত্বে গনভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বাক্ষাত করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা হোসনে আরা, ইতালী আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর ফরাজী, ইতালী রোম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ খলিল বন্দুকছিসহ নেতৃবৃন্দ।
ইতালী রোম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ খলিল বন্দুকছি জানান, মাদার অব হিউমিনিটি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে ও ঐক্যবদ্ধ থেকে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে হবে।



মন্তব্য করুন