‘মাদককে না বলুন, সন্ত্রাসমুক্ত শরীয়তপুর গড়ুন’ এই শ্লোগানে শরীয়তপুরে ছাত্রলীগের সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জানুয়ারী) দুপুর ১২ টায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত জেলা ছাত্রলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
সমাবেশে ইকবাল হোসেন অপু বলেন, আমি নির্বাচনের আগে ওয়াদা করেছিলাম শরীয়তপুর থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করবো। শরীয়তপুরবাসী তাদের ওয়াদা ঠিক রেখে আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখন আমার ওয়াদা আমি জীবন দিয়ে হলেও রক্ষা করবো। শরীয়তপুরে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোন ঠাই হবে না। মাদক ও সন্ত্রাসী কর্মকা- থেকে আজকে যদি আমাদের যুব সমাজকে রক্ষা করতে না পারি তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতো পারবো না। আমাদের ভবিষ্যত প্রজন্ম অন্ধকারে তলিয়ে যাবে। তাই আমাদের যে কোন মূল্যে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
জেলা ছাত্রলীগের আহবায়ক মহসনি মাদবরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দান হোসেন খান, সাধারণ সম্পাদক রাশেদ শিকদার, জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারী, শরীয়তপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী, সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার, শরীয়তপুর পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহান, সাধারণ সম্পাদক রাকিব হাসান, জেলা ছাত্রলীগ নেতা রাকিব বেপারী, জামাল হোসেন ফকির, আসাদুজ্জামান শাওন, জাহাঙ্গীর চৌকিদার ও আদনান শামীম প্রমূখ।
সমাবেশ শেষে জেলা শহরে সন্ত্রাস ও মাদক বিরোধী এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে অংশ নেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপু সহ জেলা ও সকল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।