কার টাকায় মসজিদ-মাদরাসা নির্মাণ হবে তা শুধু আল্লাহই জানেন। অনেক বিত্তবান মানুষ আছে যাদের টাকায় মসজিদ-মাদরাসা নির্মাণ হয় না। আমি যেন সমজিদ-মাদরাসা নির্মাণে সকলের পাশে থাকতে পারি সেজন্য দোয়া করবেন। শরীয়তপুর পৌরসভার স্বার্ণঘোষ চৌরাস্তা জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠানে বুধবার বিকাল ৫ টায় এ কথা বলেন শরীয়তপুর-১ আসন থেকে নৌকা প্রতিকে নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন মসজিদ নির্মাণ কমিটির সভাপতি সরোয়ার হোসেন বাবুল তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন ইকবাল হোসেন খান। দোয়া পরিচালনা করেন স্বার্ণঘোষ চৌরাস্তা জামে সমজিদের ইমাম।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি হাজী মো. ইসমাইল বেপারী, সাধারণ সমম্পাদক মো. আবুল কাসেম বেপারী, মসজিদের মুছল্লি আবুল কাশেস তালুকদার, হাফিজ উদ্দিন তালুকদার, মতিউর রহমান খান, হাজী রশিদ খান, চান মিয়া বাঘা, জাকির হোসেন ডাবলু তালুকদার, মোনায়েম খান, আবুল কালাম খান, ইয়ার হোসেন খান, কবি এ এইচ নান্নু, রেজাউল করিম পলাশ, কাজল মুন্সী, সবুজ তালুকদার, নুরুল হক তালুকদার, আমিন উদ্দিন বেপারী প্রমূখ। দোয়া অনুষ্ঠান শেষে মসজিদের ভিত্তি প্রস্তুরের ফলক উন্মোচন করেন প্রধান অতিথি জননেতা ইকবাল হোসেন অপু এমপি।