শরীয়তপুর সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে কলেজ মাঠে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন এন্ড কলেজের অধ্যক্ষ কবিরাজ আ: খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের।
গভর্নিং বডির সদস্য মিজান মোহাম্মদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আব্দুল মোমেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জগৎচন্দ্র ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুর রহমান শেখ, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ডোমসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাঁনমিয়া মাদবর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাদবর, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন দিপু মিয়া, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, গভর্নিং বডির সদস্য মোকলেছুর রহমান মিলু মুন্সী, আঃ মান্নান সরদার সহ ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন এন্ড কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।