পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন-এ শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জেলা পুলিশের আয়োজনে শোভাযাত্রাটি শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ করে।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পুলিশের সেবা ডিজিটাল হয়েছে। আধুনিক হয়েছে। কোন ঘটনা হলে পুলিশ দ্রুত চলে যায়। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পুলিশও তাদের কাজ সঠিকভাবে পরিচালনা করে এগিয়ে যাচ্ছে।
শোভাযাত্রা ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন, শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন। বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন সিকদার, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান, পুলিশ পরিদর্শক ডিএসবি মো. আজহারুল ইসলাম, পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, ডিবির ওসি আসলাম উদ্দিন, পালং মডেল থানা তদন্ত ওসি মো. হুমায়ুন কবির, অপারেশন মো. আশরাফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএ মজলিশ খান, সাধারণ সম্পাদক মাস্টার সেলিম আকন, শরীয়তপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ বেপারী, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ জেলা পুলিশের সদস্য, জেলার ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন