২১ ফেব্রæয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলায় কর্মসুচী প্রণয়নের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, স্থানীয় সরকারের উপ-পরিচালক এজেডএম শারজিল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ, শরীয়তপুর গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম, জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, জেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, এসডিএস এর নির্বাহী পরিচালক মজিবুর রহমান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামাল হোসেন, জেলা পরিষদের সচিব তৌছিফ আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল সোবহান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম হোসিয়ার, জেলা শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা, জেলার এনামুল কবির প্রমূখ।