শরীয়তপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডাঃ মো. খলিলুর রহমান, মাদারীপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার শেখ মোফাচ্ছেল হক, শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেন, শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র হুসাইন মো. আলমগীর, জেলা এনএসআই উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ^জিৎ বৈরাগী, জেলা শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা (ভারপ্রাপ্ত), জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজাতুন আছমা, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক কামাল হোসেন, আইনশৃঙ্খলা কমিটির সদস্য নূর মোহাম্মদ কোতোয়াল, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইদ্রিস প্রমূখ।



মন্তব্য করুন