চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৯ উপলক্ষ্যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে শরীয়তপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশ শরীয়তপুর শাখার উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের জিরো পয়েন্টের চৌরঙ্গী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি শেষে শহীদ মিনার চত্ত্বরে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় রথীন্দ্র স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. অমিত ঘটক চৌধুরী, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের যুগ্ম সম্পাদক মো: নুরুজ্জামান সিপন ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন শরীয়তপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ, যুব প্রতিনিধি ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। জলবায়ু ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষার জন্য বেশী করে গাছ লাগানো সহ পরিবেশ সংরক্ষণ বিষয়ে নানা কৌশলের কথা উল্লেখ করে বক্তারা আলোচনা করেন।
এ ছাড়াও বক্তরা জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ ভুমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।



মন্তব্য করুন