হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালককে ‘ঘাড় ধরে বের করে দেওয়ার’ হুমকি দিয়েছেন জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমানবন্দরে তাকে আঙুল উঁচিয়ে শাসাতে দেখা যায় বিমানবন্দরের পরিচালক এসএম রাগীব সামাদকে।

ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দর পরিচালককে তিনি বলেন, ‘কাজ করেন না, কিছু করেন না। ঘাড় ধরে বের করে দেব। তদবির করে পোস্ট নিয়েছেন। আই অ্যাম চ্যালেঞ্জ ইউ।’

এ সময় তিনি পরিচালককে হুমকি দিয়ে বলেন, ‘মার খেতে চান।’

তিনি আরও বলেন, ‘আপনারা আছেন কি করতে এখানে? কথায় কথায় এতো প্লিজ প্লিজ বলেন কেন? আরে প্রসেসের গুল্লি মারি। লিভ দিস জব আউট হিম। হোয়াই ক্যান নট ম্যানেজ ইট?’

এ সময় তার সঙ্গে উপস্থিত জামায়াতের অন্য নেতারা তাকে শান্ত করার চেষ্টা করেন।