আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারতে পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে কলকাতায় পৌঁছায় কার্লো আনচেলত্তির দল।

অস্ট্রেলিয়া সফর দিয়ে চলতি আন্তর্জাতিক বিরতির ম্যাচ শুরু করেছে ব্রাজিল। সফরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ৪-২ গোলের জয় পায় সেলেসাওরা। এবার ভারতের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তারা।

কলকাতায় অনুষ্ঠিতব্য ম্যাচটি ভারতীয় ফুটবলের জন্যও বিশেষ তাৎপর্য বহন করছে। এর আগে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়নি ভারত।

ফলে শনিবারের ম্যাচকে ঘিরে কলকাতাসহ ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সরাসরি মাঠে দেখার সুযোগ পেতে ম্যাচটির দিকে তাকিয়ে রয়েছেন সমর্থকরা।