ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহ–মুক্তাগাছা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হাড়গুজিরপাড় এলাকার লিয়াকতের মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। জামালপুরগামী ‘রাজিব পরিবহন’-এর একটি দ্রুতগতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা সাতজনই ঘটনাস্থলে নিহত হন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।



মন্তব্য করুন