নাটোর গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (৩ অক্টোবর) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের সব ফিডারে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, নগর, গোপালপুর, চান্দাই এবং দোয়াড়িয়া ও দোয়াড়ি ইউনিয়নের আংশিক এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

মন্তব্য করুন