অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, তবে শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর দাবি, আওয়ামী লীগের চূড়ান্ত নৈতিক পরাজয় ও রাজনৈতিক পতন ঘটেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত করেন রাশেদ খাঁন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনাকে কবর দেওয়ার মতো সাহসও বাংলাদেশে আওয়ামী লীগের কারও নেই। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাঁরা ফাঁসির দড়িতে ঝুলতে বাংলাদেশে ফিরে আসবেন—এমনটা কোনো সুস্থ মানুষ বিশ্বাস করেন না।
কবর জিয়ারতের সময় মাগুরা জেলা ছাত্রদল, যুবদল এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন