ইউসিএলজি-এসপার্ক ও বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আমন্ত্রণে শরীয়তপুর পৌরসভার মেয়র ও বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব)’র মহাসচিব রফিকুল ইসলাম কোতোয়াল দক্ষিণ আফ্রিকা গমন করেছেন।
রবিবার দুপুর ১২ টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ার ওয়েজের বিমানযোগে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার দুপুরে শরীয়তপুর পৌরসভার সচিব এনামুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল ইউসিএলজি-এসপার্ক ও বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আয়োজিত ফিফথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অনফিসাল স্লাজ ম্যানেজমেন্ট (এফএসএম৫) শীর্ষক সম্মেলনে অংশগ্রহন করবেন। সেখানে ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এছাড়াও তাঁর সঙ্গে ঝিনাইদহ, পাবনার বেড়া ও যশোরের বেনাপোল পৌর মেয়রও দক্ষিণ আফ্রিকা গমন করেছে