আসন্ন ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচনে তৃনমূল জনপ্রিয়তায় আলোচনার শীর্ষে উঠে এসেছেন জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আব্দুর রশিদ গোলন্দাজ। বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে তিনি অনেকটা অপ্রতিদ্বন্দ্বি হয়ে উঠেছেন। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি আলোচনায় থাকলেও দলের সিনিয়র নেতাদের সিদ্ধান্তে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিগত কয়েক বছর ধরে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তৎপরতা চালাচ্ছেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের এ সদস্য আব্দুর রশিদ গোলন্দাজ। তৃনমূল জরিপের জনপ্রিয়তায় শীর্ষে উঠে আসলেও সিনিয়র নেতারা তাকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে তৃণমূল কর্মীদের আশার প্রতিফলন ঘটাতে তিনি এ পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
তথ্য মতে, আব্দুর রশিদ গোলন্দাজ ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তিনি প্রয়াত জননেতা আব্দুর রাজ্জাকের স্নেহধণ্য হয়ে ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তিনি উপজেলার কনেশ্বর ইউনিয়নের গোলন্দাজ পরিবারের সন্তান। তিনি প্রায় দুই যুগ ধরে আব্দুর রাজ্জাকের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে এলাকার উন্নয়নে অবদান রেখে চলেছেন। প্রয়াত আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে স্থানীয় জনগণের সমস্যা নেতার কাছে তুলে ধরাসহ সমাধানে ভূমিকা রেখেছেন। জনপ্রতিনিধি না হলেও প্রয়াত নেতা আব্দুর রাজ্জাক ও বর্তমান সাংসদ নাহিম রাজ্জাকের ঘনিষ্ঠজন হিসেবে সরকারের বিভিন্ন পর্যায়ে রয়েছে তার নিবিড় যোগাযোগ। আর এ সুযোগে সাংসদ নাহিম রাজ্জাকের সহযোগিতায় তিনি এলাকার উন্নয়নে অবদান রেখে চলেছেন।
রশিদ গোলন্দাজ সমর্থকরা জানান, তিনি একাধারে অত্যন্ত ন¤্র, ভদ্র, বিনয়ী ও কর্মীবান্ধব নেতা। যেকোন কর্মী থেকে শুরু করে তৃণমূল সাধারণ ভোটাররা তাঁর কাছে কোন প্রয়োজনে গেলে কাউকেই খালি হাতে ফিরিয়ে আসেননি। তিনি সাধ্যমত সব ধরণের চেষ্টা করে থাকেন। জনপ্রতিনিধি না হলেও এলাকার প্রতিটি উন্নয়নমূলক কর্মকান্ডে থেকেছেন অবিচল। অত্যন্ত নিষ্ঠার সাথে জনগণের সুখে, দুঃখে নাহিম রাজ্জাকের হাতকে শক্তিশালী করতে কাজ করে আসছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যুব ঋণ বিতরণ, টিউবওয়েল বিতরণ, সোলার বিতরণ, মসজিদ, মাদ্রাসা, এতিম খানা, মন্দির, গীর্জা সহ বিভিন্ন উপাসনালয়ে সহায়তা করেছেন। উপজেলার স্কুল-কলেজ উন্নয়নেও তার অবদান রয়েছে। এছাড়া যুব সম্প্রদায়কে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে খেলাধুলায় আগ্রহী করতে তিনি ভূমিকা রাখছেন। তিনি জনপ্রতিনিধি হলে উন্নয়নেরে এ ধারা আরো গতিশীল হবে মনে করছেন তারা।
জানা যায়, সাধারণ মানুষের মন জয় করার পাশাপাশি দলের রাজনীতিতেও আব্দুর রশিদ গোলন্দাজ সফলতার ছাপ রেখেছেন। উপজেলার রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রতিটি গ্রামে গ্রামে তার দলীয় নেতাকর্মী রয়েছে। যারা তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বিশেষ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা তার পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছেন। ডামুড্যা রাজনীতিতে তার অবদান তুলে ধরে জনমত গঠনের কাজ করছেন।
আব্দুর রশিদ গোলন্দাজ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন-আদর্শ বাস্তবায়নে প্রয়াত জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের একজন কর্মী হিসেবে সারাজীবন ডামুড্যাবাসীর পাশে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে পরিণত করার যে ঘোষণা দিয়েছেন, আমরা নেতা নাহিম রাজ্জাকের নেতৃত্বে ডামুড্যাকে সেখানে পৌছে দিতে কাজ করব।