ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা থেকে আবারও পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার হোয়াইট হাউজের সামনে সাংবাদিকদের তিনি জানান, এখনই ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এর আগে ওই দিনই ইরানে হামলা চালানোর ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। পাশাপাশি তেহরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। এমন হুমকির মধ্যেই তেহরানে পৌঁছেছেন কাতার মধ্যস্থতাকারীরা।

এদিকে ইরানের স্পিকার মোহাম্মদ গালিবাফ বলেছেন, যুদ্ধ শুরুর ক্ষেত্রে ভুল হিসাব-নিকাশের কারণে যুক্তরাষ্ট্র জটিল সংকটে পড়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ওয়াশিংটনকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এর আগে যুদ্ধ শেষের লক্ষ্যে করা সমঝোতা ভেস্তে যাওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।