শরীয়তপুর সদর উপজেলার আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উক্ত বিদ্যালয়ে লিখিত ও মৌখিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডে ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি বিএম ইউসুফ আলী, নিয়োগ কমিটির সদস্য শরীয়তপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদ হোসেন, কাগদী দাখিল মাদ্রাসার সুপার সরদার মো. কামরুজ্জামান ও আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হানিফ।
প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় যারা অংশ নেন তারা হলেন, পপি রাণী দাস, মো. আলমগীর হোসেন, মো. আসাদুজ্জামান জুয়েল ও বিশ^জিৎ মন্ডল। সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনকারীরা হলেন মো. খোরশেদ আলম, ছিদ্দিক আহম্মদ ও মো. রেজাউল করিম।