মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়ন শরীয়তপুর সদর উপজেলার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ওই সংগঠনের নেতৃত্বে প্রভাতফেরি বের করা হয়।
এ সময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়ন জেলা সভাপতি মো. হুমায়ুন খান, সদর থানা সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সদস্য আলী আক্তার, আতাউর রহমান, হাবিবুর রহমান, আমিনুল, ফাতেমা বেগম, সেলিনা বেগম, আব্দুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন