শরীয়তপুরে জাতীয় ভোটার দিবস ২০১৯ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বেলাল হোসেন, জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইদ্রিস ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. এমদাদুল হক।
আগামী ১ মার্চ শরীয়তপুরে জাতীয় ভোটার দিবস-২০১৯ উদযাপন করা হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসক কাজী আবু তাহেরকে সভাপতি করে ৩৬ সদস্য উদযাপন কমিটি গঠন করা হয়। এ কমিটিতে শরীয়তপুরের জনপ্রিয় দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট রয়েছেন।



মন্তব্য করুন