রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ সংযোগ কার্যক্রম চালু করা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানিয়েছেন, এই ধাপে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা ধরে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা ও জাতীয় গ্রিডের সমন্বিত পরিচালনব্যবস্থার কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর কেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দফায় পরীক্ষামূলক সরবরাহ শুরু হলো।



মন্তব্য করুন