‘সোনালী আশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ এই শ্লোগানে সারাদেশের মতো শরীয়তপুরেও পালিত হয়েছে জাতীয় পাট দিবস। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় পাট অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক কাজী তাহের ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার।
এ সময় জেলা পাট অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।