শরীয়তপুরের গোসাইরহাটে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন-২০১৯ সুষ্ঠু সুন্দরভাবে দিবসটি উদযাপনের জন্য মানববন্ধন কর্মসুচি পালন করেছে গোসাইরহাটের কর্মীবৃন্দ। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে গোসাইরহাট উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে গোসাইরহাট-শরীয়তপুর আঞ্চলিক সড়কে বিভিন্ন ট্রেড কর্মরত নারীরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনকারীরা গোসাইরহাটের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন দাবী আদায়ের জন্য স্মারকলিপি পেশ করে।
উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন-২০১৯ এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে, সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো।