গাইড বই পড়ানো ও কোচিংয়ে বাধ্য করা কোন শিক্ষকের কাজ হতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে শরীয়তপুর সরকারী কলেজের ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, কিছু অসাধু শিক্ষকদের নোট গাইড বই প্রস্তুতকারী ছাপাখানার সাথে যোগসাজস রয়েছে। তাদের কাছ থেকে কমিশন নিয়ে পছন্দের নোট গাইড বই ছাত্রছাত্রীদের কিনতে উৎসাহিত করছে। এছাড়া অনেক শিক্ষক শিক্ষার্থীদের প্রাইভেট ও কোচিংয়ে আসতে বাধ্য করছে। কোন শিক্ষার্থীকে নোট গাইড বই পড়তে উৎসাহিত করা, প্রাইভেট কোচিংয়ে আসতে বাধ্য করা এবং প্রাইভেট কোচিংয়ে না আসলে তাদের ফেল করানো শিক্ষকের কাজ হতে পারেনা। শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকদের মর্যাদা তাদের নিজেদেরই ধরে রাখতে হবে। এই দূর্নাম যেন আমাকে আর শুনতে না হয়। আমরা এই দূর্নাম থেকে মুক্তি পেতে চাই। শ্রেনীকক্ষে পাঠ্যবই যতœসহকারে শেখানো হলে, শ্রেনীকক্ষে পাঠদানে অযতœ, অবহেলা না হলে শিক্ষার্থীদের নোট বই, গাইড বই, কোচিং প্রাইভেটের ওপর নির্ভরশীল হতে হবে না।
শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত ১০ বছরে শিক্ষা খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। এই অর্জনের ওপর ভিত্তি করে আমাদের আগামী দিনে আরো বহু দূর এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের শিক্ষার মান আরও উন্নত করতে হবে। সেক্ষেত্রে সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না। তাদের নৈতিকতা মানবতা দেশপ্রেম সততা ও নিষ্ঠা শেখাতে হবে। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থী সঠিক শিক্ষা পেয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তাহলে আমরা সারাবিশে^ মাথা উচু করে মর্যাদা নিয়ে দাড়াবে পারবো। কোন দেশের কারো কাছে আমাদের মাথা নত করতে হবে না।
তিনি আরও বলেন, আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে দেশ জাতি সমাজ কোন দিন এগিয়ে যেতে পারবে না। নারীর অগ্রযাত্রার শত্রু মৌলবাদ জঙ্গীবাদ। মৌলবাদ জঙ্গীবাদ সন্ত্রাসীদের যারা প্রশ্রয় দেয় এবং তাদের নিয়ে যারা রাজনীতির নামে অপরাজনীতি করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। নারীরা এগিয়ে গেলে পুরুষদের কোন ক্ষতি হবে না বরং পুরুষরা লাভবান হবে। শিক্ষা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আমরা এগিয়ে যাবো। এই অগ্রযাত্রার মধ্যে দিয়ে আমরা গড়ে তুলবো আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ।
অনুষ্ঠানের উদ্বোধক পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি বলেন, শরীয়তপুর সরকারী কলেজকে বিশ^মানের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা কাজ করে যাবো। শরীয়তপুরে শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। আগামী ৫ বছরের মধ্যে শরীয়তপুর রেল সংযোগ চালু হবে। পদ্মাসেতু নির্মাণ কাজ ধীরে ধীরে সম্পন্ন হতে যাচ্ছে। পদ্মা সেতু নির্মাণ হয়ে গেলে শরীয়তপুর শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে। শরীয়তপুর হবে বাংলাদেশের সেরা দশটি জেলার মধ্যে অন্যতম একটি জেলা।
অনুষ্ঠানের প্রধান পিষ্টপোষক শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, বঙ্গন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে হলে শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাসী কর্মকা- থেকে দূরে থাকতে হবে এবং পড়ালেখা ও খেলাধূলায় মনোযোগী হতে হবে। আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যত। এই আগামী দিনের ভবিষ্যতদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা শিক্ষক সহ আমাদের সকলের দায়িত্ব। তারা অন্ধকারে তলিয়ে যাক তা আমরা হতে দিতে পারিনা। আমি নির্বাচনের আগে ওয়াদা দিয়েছিলাম, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে শরীয়তপুর থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করবো। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখন আমি আমার ওয়াদা যে কোন মূল্যে রক্ষা করবো।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।
এ সময় জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য দেশ ঢাকা থেকে আগত জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।