বাঙ্গালি জাতির হাজার বছরের ইতিহাসের গৌরবময় মূল্যবান অর্জন মহান মুক্তিযুদ্ধ। ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণজাগরণ সর্বোপরি ৭০’র সাধারণ নির্বাচনের রায় বানচাল করার বিরুদ্ধে গণআন্দোলন মুক্তিযুদ্ধকে অবশ্যম্ভাবী করে তোলে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে ২৫ মার্চ ১৯৭১ এর কালো রাতে বাংলাদেশ পুলিশের নিক্ষিপ্ত বুলেটের মাধ্যমে দেশ ব্যাপী প্রতিরোধ যুদ্ধ গড়ে ওঠে, তার প্রথম জবাব প্রদান করে বাংলাদেশ পুলিশ তার রাইফেল থেকে নিক্ষিপ্ত বুলেটের দ্বারা আমি সেই সকল বীরযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের সর্বস্তরের জনগণের সার্বিক অংশগ্রহণে অর্জিত এ স্বাধীনতার ইতিহাস বিশ্বের মানব-মুক্তি আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আসন দখল করে আছে। একই সাথে বিশাল এই জনযুদ্ধে ইতিহাসে চিরউজ্জ্বল হয়ে আছে পুলিশ সদস্যদের প্রথম প্রতিরোধ ও বিজয়গাঁথা।
২৬ মার্চ’২০১৯ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং আত্ম-উৎসর্গকৃত সকল শহীদদের।
(আব্দুল মোমেন, পিপিএম)
পুলিশ সুপার, শরীয়তপুর।

মন্তব্য করুন