রাজধানীর পুরান ঢাকার হাজারীবাগ সালেহা হাই স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ মঙ্গলবার সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ ও সদস্য সচীব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সভাপতি হাজী মো. রবিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজারীবাগ থানা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক ও গভর্ণিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী সাদেক হামিদ সাজু।
ভর্ণিং বডির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজারীবাগ থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, গভর্ণিং বডির সদস্য শহিদুল ইসলাম ও গভর্ণিং বডির সদস্য মাধুরী লতা বাড়ই প্রমূখ।
সর্বশেষ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচী শেষ হয়।



মন্তব্য করুন