শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পর্যায়ে অফিসারদের এপ্রিল ২০১৯ মাসের শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাইন্স ড্রিল সেড হলে এই কল্যাণ সভার আয়োজন করা হয়।
কল্যান সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন, (পিপিএম)।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত, ডাঃ মনিরুল ইসলাম সহ সকল থানার ইন্সপেক্টর ও অফিসার ইনচার্জবৃন্দ।
অনুষ্ঠানে পুলিশ সুপার আব্দুল মোমেন বিভিন্ন পর্যায়ের অফিসারদের এপ্রিল ২০১৯ মাসের শ্রেষ্ঠ অফিসার পদে নির্বাচিত করেন।
নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পুরস্কৃত করেন।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়ছেন জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ বেলায়েত হোসেন। শ্রেষ্ঠ এসআই নড়িয়া থানার মোঃ ইমরান হোসেন। শ্রেষ্ঠ এএসআই ভেদরগঞ্জ থানার মোঃ ইউসুফ আলী।
বিশেষ পুরষ্কার পেয়েছেন, মেহেদী হাসান, অফিসার ইনচার্জ, ডামুড্যা থানা, শরীয়তপুর। বাবুর্চি মোঃ আবুল কালাম, পুলিশ লাইন্স মেস, শরীয়তপুর। বাবুর্চি মোঃ সাইদ মন্ডল, পুলিশ লাইন্স মেস, শরীয়তপুর। বাবুর্চি মোঃ মোমিন মাদবর, পুলিশ লাইন্স মেস, শরীয়তপুর।
এ সময় পুলিশ সুপার শরীয়তপুর শরীয়তপুর জেলায় কর্মরত আর.আই পুলিশ লাইন্স শরীয়তপুর মোঃ গোলাম মোস্তফা এর বদলীজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও স্মৃতিস্বারক প্রদান করেন।