শরীয়তপুর সদর উপজেলার বয়েজ স্কুল পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়ের (পিটিজিডি) এস.এস.সি ২০০০ সালের ব্যাচের পূর্নমিলনি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জুন) বিকেলে ভোজন বাড়ি রেস্তোরায় এই পূর্নমিলনি ও ইফতার মাহফিল
আয়োজন করা হয়।

পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ২০০০ সালের সকলেই অংশ গ্রহন করেন ইফতার মাহফিলে।
এছাড়াও অতিথি হিসেবে শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০০০ সালের এসএসসি ব্যাচের বন্ধুরাও ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

পূর্নমিলনি ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মোঃ লিটন মোল্লা, মোঃ মামুন খান, মোঃ মহসিন রেজা রিপন, মোঃ সুমন পাহাড়, আঃ রশিদ সরদার, মোঃ দুলাল হোসেন, রেজাউল করিম জসিম, মোঃ মুন্তাসীর মনির, জামাল মল্লিক, মোঃ আযহার মৃধা, আকতার হোসেন, শহীদুল ইসলাম, মাসুদ পারভেজ, জাহাঙ্গীর আলম সরদার, মোঃ নাজমূল হাসান রাসেল, স্বপন পাহাড়, আরিফুল ইসলাম সাগর, মোঃ রনি খান, সফিকুল ইসলাম সাগর, জাহাঙ্গীর হোসন, মোঃ পরশ, মেহেদী হাসান, , মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রাসেল, তানিম হাসান, রিংকু তালুকদার, মোঃ আমিনূল ইসলাম সরদার, মোঃ উজ্জল হাসান মোঃ সুজন, আঃ রব, মোঃ মহসিন সরদার, মোসাঃ রানী আক্তার, মোসাঃ কনা, সুমী প্রমূখ।

অনুষ্ঠানে মাও. মোঃ ছগির হোসেন মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন।