শরীয়তপুরে ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সদর উপজেলা অডিটরিয়ামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জিন্নাত, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল জলির হাওলাদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুব রাজ্জাক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিনসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সকল সরকারী দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন