শরীয়তপুরে লোকাল গভর্ন্যন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর আওতায় জেলার সকল ইউনিয়ন পরিষদে প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে জেলা সমন্বয় কমিটির (ডিসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন-উল-হাসান।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, বিআরডিসির উপ-পরিচালক কল্লোল সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেন, উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান ইউনুস সরকার, চরকুমারিয়া ইউপি চেয়ার্যামন মোজাম্মেল মোল্যা, বিঝারী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, কনেশ^র ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, সামন্তসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ডোমসার ইউপি চেয়ারম্যান চান মিয়া মাদবর, জয়নগর ইউপি চেয়ারম্যান ইসমাইল খান সহ বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ ও ইউপি সচিব সভায় উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন