১৪ ডিসেম্বর শনিবার সকালে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে শিশুদের আবৃতি, রচনা, সংগীত, চিত্রাঙ্কন ও খেলাধুলা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব রহমান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, এ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সী ও সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন।
এ সময় উপস্থিত বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
পরে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এছাড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে সকাল ১০ টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ জেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।