উন্নয়ন-সেবা-সংগঠন এ শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর ডেভলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
২৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় এসডিএসের আয়োজনে এসডিএস ট্রেনিং সেন্টারে এসডিএস-এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন। এসডিএস কার্যনিবাহী পরিষদের সভাপতি প্রফেসর মোঃ সিরাজুল হক-এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এসডিএস প্রতিষ্ঠাতা মজিবুর রহমান মাদবর ও ৩১ সদদ্যবৃন্দসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আবু তাহের বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে বেসরকারী সংগঠনগুলো অনেক ভূমিকা রাখছে। আমরা দেখে আসছি বেসরকারী সংগঠন এসডিএস শরীয়তপুরের বিভিন্ন উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা যখনই কোন বিষয়ে এসডিএসকে ডেকেছি পাশে পেয়েছি।
এছাড়া সভায় এসডিএস-এর সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।



মন্তব্য করুন