২৮ ডিসেম্বর শনিবার শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশ কর্তৃক পুলিশ সুপার আব্দুল মোমেন এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, ডিআইও-১ আজহারুল ইসলামসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ।