৩০ ডিসেম্বর সোমবার জেলা পুলিশ লাইন্সে শরীয়তপুর জেলায় যোগদান উপলক্ষে পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামানকে জেলা পুলিশ শরীয়তপুরের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) আদনান, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) ইমরুল, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলামসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।