যত্রতত্র একবার হিসু করলে মেডেল পাবে দুইবার হিসু করলে সেলফি ফ্রী ৪ বার হিসু করলে ঢাকা কক্সবাজার টিকেট ফ্রী এই ব্যতিক্রমী শ্লোগানের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় শরীয়তপুরেও ৩১ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী বিডিক্লিন শরীয়তপুর শহরের প্রাণ কেন্দ্র কোর্ট চত্বর এলাকায় জনগণকে সচেতন করার লক্ষ্যে কেম্পেইন করেন।
বিডি ক্লিন শরীয়তপুর এর সমন্বয়ক এড,মাসুদুর রহমানের নেতৃত্বে বিডি ক্লিন শরীয়তপুর এর সদস্যগন অংশ গ্রহন করেন।
কেম্পেইন চলা কালিন যে সকল ব্যক্তি যত্রতত্র হিসু করেছেন তাদের অভিমত যানতে চাইলে তারা বলেন পৌরসভা থেকে গন শৌচাগার না থাকায় তারা উপায়ান্ত না পেয়ে যত্রতত্র হিসু করতে বসেন পাশাপাশি এটা পরিবেশের জন্য ক্ষতি বলেও মন্তব্য করেন। অনেকে দাবি করেন শহরে গণ শৌচাগার হলে এ বদ অভ্যাস পরিবর্তন সম্ভব।
বিডি ক্লিন শরীয়তপুর এর সমন্বয়কারী এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা কমনা করেন। এ ক্যাম্পেইন সারাদিন ব্যাপী চলে।