জাতীয় কবিতা মঞ্চ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে লোকজ গবেষক কবি শ্যামসুন্দর দেবনাথের ‘মহাশূন্যে কবিতা উড়াই’ কাব্য গ্রন্থের উপর আলোচনা ও তার সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গত ২৮ ডিসেম্বর শনিবার বিকেল ৪ টায় শরীয়তপুর কালেক্টরেট পাবলিক হাই স্কুল মিলনায়তনের উক্ত কাব্য আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জাতীয় কবিতা মঞ্চ শরীয়তপুর জেলা শাখার সভাপতি কবি মির্জা হজরত সাইজীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মুরাদ হোসেন মুন্সি। কবি রফিক ওসমানের সঞ্চালনায় সভার প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় কবিতা মঞ্চ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি সফিকুল ইসলাম স্বপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন, সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কবি মোশারফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী শরীয়তপুর জেলা শাখার সভাপতি এম.এম আলমগীর, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার আলী হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর, শরীয়তপুরীরে সহকারী পরিচালক কবি কামাল উদ্দিন পারভেজ, জাতীয় মহিলা সংস্থা, শরীয়তপুরের সভাপতি এ্যাড. রওসন আরা বেগম, শরীয়তপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক বাবুল ফরাজী, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সহকারী সম্পাদক কবি আব্দুল কুদ্দুন ফরিদী, পালং তুলাসার গুরুদাস সরকারী স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিমলকৃষ্ণ অধিকারী, তুলাসার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদ হোসেন ও প্রগতি লেখক সংঘ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি মোদাচ্ছের বাবুল।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা করেন, কবি নুরুল হক ঢালী, কবি খান মেহেদী মিজান, কবি মানিক লাল সাধু, কবি রুদ্র রহমান, কবি আলতাফ হোসেন বাদল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি ইসাসিন আযীয, কবি এ এইচ নান্নু, কবি বি.এম আবুল কালাম, কবি আলমগীর হোসেন, কবি রাম চন্দ্র সাহা, কবি লিখন মাহমুদ, কবি জাবেদ শেখ, কবি সৈয়দা নাসরিন সুলতানা, কবি সুপ্তা চৌধুরী, কবি হাসান মাহমুদ, কবি উর্মি জাহান মুক্তা, কবি আলমগীর আলম, কবি প্রীতম দেবনাথ, তুর্জ ঘোষ, কবি সুদিপ্ত ঘোশ রানা, কবি অসীম বিশ্বাস প্রমুখ।
সব শেষে কবি শ্যামসুন্দর দেবনাথকে সংবর্ধনা স্মারক ২০১৯ প্রদান করা হয়।



মন্তব্য করুন