শরীয়তপুর জেলা জাজিরা উপজেলা বড়কান্দি গ্রামে মির্জা হযরত আলি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বুধবার বেলা সাড়ে ১১ টায় নতুন বই বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবলি সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা হযরত আলি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট মির্জা হযরত আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য এ্যাডভোকেট রাশিদা মির্জা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপ্লব হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য দলিল উদ্দিন মাদবর, আবুল হোসেন মোড়ল, লাল মিয়া মৃধা, ইসাহাক মুন্সী, নুর ইসলাম ঢালি, সেলিম মাদবর, দেলোয়ার বেপারি, সহকারী শিক্ষক অনিক, নাজমুল, নাসরিন, ফারজানা, লিপি, শাহাদাৎ, মাহাবুবুর রহমান, সুরাইয়া, পাপিয়া, মোয়াল্লেম, মাহামুদুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, এবছর জেএসসি পরীক্ষায় জাজিরা উপজেলায় পাশের হারের প্রথম স্থান অধিকার করে মির্জা হযরত আলি উচ্চ বিদ্যালয়। ২৯ জন পরীক্ষার্থীদের মাঝে ২৮ জন কৃতকার্য হয় ১ জন অকৃতকার্য হয় এতে পাশের হার দাড়ায় ৯৬.৫৫। এবছর জাজিরা উপজেলায় স্কাউটে ২৭ টি স্কুলের মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকার করে। বিজয় দিবসে কুজকাওয়াজে প্রথম স্থান অধিকার করে এবং ডিসপ্লেতে ৩য় স্থান অধিকার করে মির্জা হযরত আলি উচ্চ বিদ্যালয়।